ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ডুয়া ডেস্ক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ১০৩টি শূন্য পদে প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০৩
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন-ভাতা
নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-২০ এ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করার শেষ সময় ১ মে ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে প্রার্থীদের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়ালওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা