ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সূচক কমলেও আতঙ্ক নেই বাজারে
নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও পতনমুখী ছিল।
তবে বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সূচকের ওঠানামা স্বাভাবিক। একটানা উত্থান বা পতন বাজারের জন্য টেকসই স্থিতিশীলতা বয়ে আনে না; বরং তা ক্ষতিকর। যদিও স্বল্পমেয়াদে কিছু বিনিয়োগকারী মুনাফা করতে পারেন, দীর্ঘমেয়াদে এ ধরনের ধারা স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করে।
আজকের পতনকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, সূচক ও লেনদেন উদ্বেগজনক হারে কমেনি; বরং এটিকে বাজার স্থায়ী স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ হিসেবেই চিহ্নিত করা যাচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৬.৮৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২.৭৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, ২২০টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৬৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩১ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩২.৬১ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)