ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনের ভোটযুদ্ধে জমে উঠেছে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন। সকাল থেকেই আইনজীবীদের উপস্থিতিতে মুখর নিম্ন আদালত প্রাঙ্গণ, ভোটারদের অংশগ্রহণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে আইনজীবীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। এর আগে বুধবার অনুষ্ঠিত প্রথম দিনের ভোটে অংশ নেন ২ হাজার ৭৫৯ জন ভোটার।প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন জানান, প্রথম দিনে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে দ্বিতীয় দিনে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে মূল লড়াই হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) ২৩টি করে পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন বিভিন্ন পদে লড়ছেন।
রাজনৈতিক পরিবর্তনের পর এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। যদিও দলটির সমর্থক কিছু আইনজীবী স্বতন্ত্রভাবে প্রার্থী হতে চেয়েছিলেন, অনুমতি না পাওয়ার অভিযোগ উঠেছে।নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উভয় প্যানেলই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচনকে আইনজীবী অঙ্গনে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়