ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড মৌসুমে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
নিজস্ব প্রতিবেদক: ২৯ এপ্রিল, শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। অন্যদিকে, লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতে ডিভিডেন্ড মৌসুম চলছে। ইতোমধ্যে অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল সাত-আটটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিয়েছে। আজ ও আগামীকালও বেশ কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে। পাশাপাশি অন্যান্য খাতের কোম্পানিগুলোও প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে।
বেশিরভাগ প্রতিষ্ঠান সন্তোষজনক ডিভিডেন্ড ও ইতিবাচক বার্ষিক আয় দেখিয়েছে। অন্য খাতের কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদনও আশাব্যঞ্জক ফলাফল দিচ্ছে। এ সব বিবেচনায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখতে আগ্রহী। ফলে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে—এমন সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫.৪৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০.২৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৭টির দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৮৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৩৮ কোটি ৯৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ১৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৮৮টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৩.৭৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৩.১০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)