ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি তার ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া স্বাভাবিক ও সহজ করার বিষয়ে জোরালোভাবে আহ্বান জানানো হয়।
এই আলোচনার ধারাবাহিকতায় দ্রুতই ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ