ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে ডেল্টা স্পিনার্স

২০২৬ এপ্রিল ২৮ ১৭:১৭:২১

ইপিএস প্রকাশ করেছে ডেল্টা স্পিনার্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডেল্টা স্পিনার্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ পয়সা। যেখানে আগের বছর একই সময় আয় হয়েছিল ২ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই'২৫-মার্চ'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৫ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত