ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পতনশঙ্কা উড়িয়ে বাজারসংশ্লিষ্টদের আশ্বাস, মিশ্র প্রবণতায় শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: গতকাল স্বাভাবিক দরপতনের পর আজ (২৮ এপ্রিল) শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্চের (ডিএসই) প্রধান সূচক ও টাকাঅংকে লেনদেন বেড়েছে। তবে বাকি দুই সূচক সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সূচকের উঠানামা ও মিশ্র আচরণ স্থিতিশীল বাজারের ইঙ্গিত বহন করে। বর্তমানে সূচক ও লেনদেন স্বাভাবিক গতিতে ওঠানামা করছে। তাঁরা মনে করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত না হলে বর্তমান বাজারের গতি আরও ইতিবাচক থাকত। এই যুদ্ধ পরিস্থিতি বিনিয়োগকারীদের মনে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। অস্থির পরিবেশে সবাই বেশ সতর্ক হয়ে লেনদেন করছেন। তবে তাঁরা আশ্বস্ত করে বলেছেন, সূচক যতই ওঠানামা করুক, বাজারে ধস নামার মতো কোনো আশঙ্কা নেই।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৮.৮৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪.১৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬.৪২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯০টির দর বেড়েছে, ২৫১টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৫৬ কোটি ১ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৭০ কোটি ৭২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৫৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১৪টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৩.৭৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৫.৭৭ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ