ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
এনভয় টেক্সটাইলসের ১৮৭ কোটি টাকার বড় বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেনিম ও সুতা উৎপাদক প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জমি ক্রয়ের জন্য মোট ১৮৭ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যে জানা গেছে, কোম্পানিটি ওপেন-এন্ড রোটর স্পিনিং সক্ষমতা বাড়াতে প্রায় ১৭৯ কোটি টাকা ব্যয় করবে। পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে কারখানার পাশে জমি কিনতে আরও ৮ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর মাধ্যমে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত বিদ্যমান কারখানায় দৈনিক উৎপাদন ক্ষমতা ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে।
এই প্রকল্পে বিদ্যমান উৎপাদন প্রক্রিয়া থেকে পুনরুদ্ধারযোগ্য উপকরণ ব্যবহার করা হবে এবং অব্যবহৃত সক্ষমতাকেও কাজে লাগানো হবে। উৎপাদিত সুতা মূলত কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনেই ব্যবহার করা হবে।
প্রকল্পটির অর্থায়ন ৭০:৩০ অনুপাতে ঋণ ও নিজস্ব মূলধনের মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, জামিরদা কারখানার পাশে ৫০.৩৭ শতাংশ জমি কেনার অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ, যা ভবিষ্যতে সম্প্রসারণে সহায়ক হবে।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৪ পয়সা।
তবে একই সময়ে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে ১৬ টাকা ৮৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৭ পয়সা।
শেয়ারধারণের তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৬৫.৪১ শতাংশ স্পনসর ও পরিচালকদের হাতে রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দখলে রয়েছে ২২.৭৬ শতাংশ, আর বাকি অংশ সাধারণ বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)