ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টানা ঊর্ধ্বগতির পর বাজারে শীতলতা
নিজস্ব প্রতিবেদক : টানা কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ (২৭ এপ্রিল) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যে শেয়ারবাজারে লেনদেন কিছুটা গতিশীল হলেও স্থিতিশীল নয়। সংকট আরও বাড়লে বাজারে পতন আসে, আবার সামান্য উন্নতিতেও দেখা দেয় উত্থান।
গত কয়েকদিন যুদ্ধ পরিস্থিতির তেমন অবনতি না হওয়ায় ও বিশ্ব বাজারে সাময়িক স্বস্তিতে শেয়ারবাজার কিছুটা উর্ধ্বমুখী হয়। আর সেই ধারাবাহিক উত্থানের পর আজ একটি স্বাভাবিক দর সংশোধন হয়েছে, যা বাজার বিশেষজ্ঞদের মতে একটি সুস্থ বাজারেরই লক্ষণ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০০.৫৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬.৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭.৭৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৫৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৮২ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৬ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৫৮ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ১১০টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪০.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৪.৭২ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)