ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, রাজনৈতিক ও উন্নয়নমূলক নানা কর্মসূচিতে ব্যস্ত হয়ে উঠেছে পুরো এলাকা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
পরে বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিন শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
যশোর অঞ্চলের উন্নয়নে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উলশী খাল পুনঃখনন কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খালটি অতীতে এলাকার কৃষি ও অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছিল, তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি ভরাট হয়ে পড়ে।
এছাড়া হাসপাতালের সম্প্রসারণসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)