ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
পোস্টের জেরে দুই ছাত্র সংগঠনের সং'ঘর্ষ, থমথমে এলাকা
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। রোববার দিনে দুই দফায় ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ছয়জন আহত হন।
সকালে উপজেলার শান্তিনগর এলাকায় প্রথম দফায় বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিকেলের দিকে হাসপাতালপাড়া এলাকায় আবারও দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের কর্মীরা একত্রিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, ফলে কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে ছাত্রদলের স্থানীয় আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং কর্মী রাকিব ও আপন রয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া ও কর্মী মাহিন এবং শরিফুল ইসলামও আহত হন। আহতদের সবাইকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরে এই অনলাইন বিরোধ সরাসরি সংঘর্ষে রূপ নেয়।
তবে ঘটনাটি নিয়ে দুই পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ তুলেছে। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি কলেজের দেয়াললিখন নিয়ে শিবিরের নেতারা উসকানিমূলক পোস্ট দেন, যা নিয়ে কথা বলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, সকালে এক শ্রমিক সংগঠনের নেতাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে তাদের নেতা সুজন মিয়ার ওপর আক্রমণ করা হয়, যেখানে তিনি মাথায় আঘাত পান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)