ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিভিডেন্ড মৌসুম ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সতর্ক বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক, ২৬ এপ্রিল ২০২৬: আজ মিশ্র প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক বাড়লেও একটি সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারের এমন পরিস্থিতিকে স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তপ্ততা কিছুটা কমলেও এখনো যুদ্ধ বন্ধ বা বিরতির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে হরমুজ প্রণালী কয়েকটি দেশের জন্য খুলে দেওয়া হয়েছে, যে তালিকায় বাংলাদেশও রয়েছে। এছাড়া, বর্তমানে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি খাতের শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। একদিকে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ, অন্যদিকে দেশি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যাচাই-বাছাই করে বিনিয়োগ করছেন, যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথমকর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬.১৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬.২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৭২টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৫৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৬.৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৪.৯৯ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সেরা স্কলারশিপ, বিস্তারিত জানুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন