ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অস্তিত্ব সংকটে এনার্জিপ্যাক; লোকসানের ভারে তলানিতে মূলধন
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের এক সময়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এখন গভীর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ধারাবাহিক লোকসানের কারণে কোম্পানিটির পুঞ্জীভূত মুনাফা বর্তমানে নেগেটিভ অবস্থানে নেমে এসেছে।
২০২২-২৩ অর্থবছর থেকে শুরু করে এ পর্যন্ত কোম্পানিটি মোট ৩৯৩ কোটি টাকা লোকসান দিয়েছে। ফলে এর আর্থিক সক্ষমতা পুরোপুরি বিলীন হয়ে ২০২৬ সালের মার্চ শেষে কোম্পানিটির রিটেইনড আর্নিং বা সংরক্ষিত আয় ১৪২ কোটি টাকা ঋণাত্মক হয়ে পড়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির রাজস্ব ২৬ শতাংশ কমে ১৭৭.২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে কোম্পানিটি ১৪৪.৯০ কোটি টাকা নিট লোকসান গুনেছে।
কেবল জানুয়ারি-মার্চ প্রান্তিক হিসেবে এলপিজির চাহিদা বাড়ায় রাজস্ব ১৫ শতাংশ বাড়লেও (৭৫.৬২ কোটি টাকা), নিট লোকসান বেড়েছে প্রায় ৬৮৬ শতাংশ। এই তিন মাসে কোম্পানিটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯৮ কোটি টাকা।
কোম্পানিটি জানিয়েছে, ঋণের বিপরীতে আকাশচুম্বী সুদ ব্যয়ই এই বিশাল লোকসানের প্রধান কারণ। এছাড়া ঋণ পুনর্গঠন প্রক্রিয়ার কারণে নতুন এলসি খোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা, উচ্চ মাত্রার স্থির কারখানা ব্যয় এবং প্রশাসনিক খরচ কমাতে না পারাও আর্থিক অবস্থাকে নাজুক করে তুলেছে। মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২৩ শতাংশ কমে ২৫ টাকা ২১ পয়সায় নেমে এসেছে।
তারল্য সংকট কাটাতে এনার্জিপ্যাক বাংলাদেশ ব্যাংক থেকে ১০ বছর মেয়াদী একটি পুনর্গঠিত অর্থায়ন সুবিধা গ্রহণ করেছে, যার মধ্যে দুই বছর মূল ঋণ পরিশোধে ছাড় পাওয়া যাবে। বর্তমানে বিভিন্ন ব্যাংকে কোম্পানিটির মোট মেয়াদী ঋণের পরিমাণ ১,৫১০ কোটি টাকা।
পরিচালন ব্যয় মেটাতে এবং নগদ অর্থের প্রবাহ বাড়াতে কোম্পানিটি জমি বিক্রির পথ বেছে নিয়েছে। সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকায় ১৬.৫০ ডেসিমেল জমি ৩৩ কোটি টাকায় একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। এর আগে ১৯ কোটি টাকায় আরও ৫৯৭ ডেসিমেল জমি বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। কোম্পানিটির আশা, দীর্ঘমেয়াদে এই পদক্ষেপগুলো তাদের ব্যালেন্স শিট স্থিতিশীল করতে সাহায্য করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)