ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানিয়েছেন, বিষয়টি তারা পেয়েছেন এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম এ নিয়ে কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছে।
পুলিশ সদর দফতর থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে এমন তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো ওই বার্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বোমা বিস্ফোরণ ছাড়াও দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার ইঙ্গিতও পাওয়া গেছে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন