ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ প্রক্রিয়াকে সহজ করতে একটি সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকদেরও বদলির আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। সফটওয়্যারটি এখনো প্রাথমিক পর্যায়ে (প্রি-ম্যাচিউর স্টেজে) আছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্যতা যাচাই শেষে পরবর্তী ধাপে অগ্রসর হওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হেড মাস্টারের পদ শূন্য হলে সেখানে ইচ্ছা করলে অন্য কোনো শিক্ষক বদলি হয়ে যেতে পারবেন। একই নীতিমালার আওতায় শিক্ষক ও কর্মচারী সবাইকে আনা হবে। এ জন্য একটি সমন্বিত সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ