ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আ.লীগের দুর্নীতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী আহমেদ আযম খান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে বিভিন্ন উপকরণও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সব খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে এবং এ বিষয়ে আমাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখার অংশ হিসেবেই মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে ফ্যান ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে। তারেক রহমানের লক্ষ্য হলো বাংলাদেশকে স্বনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নেওয়া। জনগণের সহযোগিতায় এ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য হলো দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে আগামী পাঁচ বছরে সীমিত সম্পদ ও আয়ের মধ্যেও বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করা।
অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ এবং প্রাণিসম্পদ খাতে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- কলকাতায় অমিত শাহ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল