ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি জনগণের সঙ্গে সম্পাদিত একটি চুক্তি। জনগণ সরকারের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের দীর্ঘ অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময়ই একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গঠনের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শুধু একটি অবকাঠামোর সূচনা নয়, বরং এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ ধরনের উদ্যোগ দেশের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গঠনে সহায়তা কর
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়