ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মুরগির দাম কমলেও নাগালের বাইরে মাছ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন চড়া থাকার পর অবশেষে রাজধানীর বাজারে স্বস্তির খবর দিচ্ছে মুরগি ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে মুরগির দামে বড় পতন লক্ষ্য করা গেছে, যেখানে প্রতি কেজিতে দাম কমেছে ৫০ টাকা পর্যন্ত। তবে এই স্বস্তির মাঝেও নিম্ন ও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলছে মাছের ক্রমবর্ধমান দাম। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের বাজার।
শুক্রবার সকালে রামপুরা, আফতাবনগর ও ডিএনসিসি কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, গত সপ্তাহের ৪০০ টাকার সোনালি মুরগি এখন মিলছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। ব্রয়লার বা পোল্ট্রি মুরগি কেজিতে ১০-২০ টাকা কমে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে দেশি মুরগির ক্ষেত্রে, যা ৭০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭২০ টাকায়। তবে ব্যতিক্রম হিসেবে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১৭০ টাকায় দাঁড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে থেকে খামারে মুরগির সংকট থাকায় দাম আকাশচুম্বী ছিল। বর্তমানে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। বিক্রেতাদের ধারণা, আমদানি এমন থাকলে সামনের দিনগুলোতে দাম আরও কমবে।
মাছের বাজারে আগুন থাকলেও সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে আসছে। পটল ও করলা ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা এবং বেগুন ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের মতে, তেলের দাম বৃদ্ধির প্রভাব না থাকলে সবজির দাম আরও ৫-১০ টাকা কম হতে পারত। বর্তমানে চাষিদের হাতে প্রচুর ফলন থাকায় বাজারে সরবরাহ পর্যাপ্ত।
এদিকে মাছ কিনতে গিয়ে পকেট পুড়ছে সাধারণ মানুষের। বাজারে ২২০-২৩০ টাকার নিচে কোনো মাছ নেই। মাত্র তিন দিনের ব্যবধানে রুই মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে পাবদা, শোল ও টেংরা মাছের দামও ঊর্ধ্বমুখী। পাঙ্গাশ মাছের কেজিও ঠেকেছে ২৩০ টাকায়।
মুরগির দাম ওঠানামা করলেও গরু ও খাসির মাংসের বাজার আগের মতোই স্থিতিশীল (উচ্চমূল্যে)। প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)