ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লংকাবাংলা সিকিউরিটিজকে বিএসইসির লাল কার্ড
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি-কে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম এড়াতে এবং সিকিউরিটিজ সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে পরিপালন করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা যায়, লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে মার্জিন রুলস ১৯৯৯-এর বিধি ৩(২) সহ বেশ কিছু সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত বছরের ২১ জুলাই প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানো ও শুনানির নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৪ আগস্ট অনুষ্ঠিত শুনানিতে লংকাবাংলা সিকিউরিটিজ তাদের স্বপক্ষে ব্যাখ্যা ও নথিপত্র দাখিল করে।
শুনানিতে লংকাবাংলার পক্ষ থেকে দেওয়া জবাব ও নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন তাদের কার্যক্রমে স্বচ্ছতার অভাব লক্ষ্য করে অসন্তোষ প্রকাশ করে। তবে পুঁজিবাজারের সামগ্রিক শৃঙ্খলা এবং জনস্বার্থের কথা বিবেচনা করে এবার বড় কোনো জরিমানার পরিবর্তে কেবল 'সতর্ক' করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভবিষ্যতে মার্জিন রুলস ও কমিশনের নির্দেশনা পালনে কোনো ধরনের বিচ্যুতি দেখা দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএসইসির চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কমিশনের এই সতর্কবার্তার মাধ্যমে লংকাবাংলা সিকিউরিটিজ তাদের সাধারণ গ্রাহক বা ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতি কোনো আইনি দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে না। যদি প্রতিষ্ঠানটির কোনো অনিয়মের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে আইন অনুযায়ী লংকাবাংলা সিকিউরিটিজ সেই দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩২ নম্বর এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯১ নম্বর ট্রেকহোল্ডার হিসেবে ব্যবসা পরিচালনা করছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)