ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মুনাফায় প্রবৃদ্ধি হলেও তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ইবনে সিনার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের শক্তিশালী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে অর্থবছরটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।
বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ইবনে সিনার একীভূত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ২ পয়সা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফায় ৩২.৭৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
৯ মাসের হিসেবে মুনাফায় বড় উল্লম্ফন থাকলেও কেবল তৃতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির আয় কিছুটা কমেছে। এই তিন মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ১৬ শতাংশ।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির একীভূত নিট সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪.৬১ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৯২.৬৯ কোটি টাকা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)