ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিক্রিতে মন্দা: কমেছে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মুনাফা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যবসায়িক মন্দার মুখে পড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির পণ্য বিক্রি যেমন কমেছে, তেমনি কমেছে নিট মুনাফার পরিমাণও।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে ইউনিলিভার কনজিউমার কেয়ারের নিট মুনাফা ১২ শতাংশ কমে ১২.১১ কোটি টাকায় দাঁড়িয়েছে। মুনাফা কমার প্রভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের তুলনায় কমে ৬ টাকা ২৯ পয়সা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট রাজস্ব বা আয় ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৭.৪৪ কোটি টাকায়।
কোম্পানিটির আয়ের একটি বড় অংশ আসে হরলিক্স, বুস্ট এবং মালটোভার মতো হেলথ ও ফুড ড্রিংকস থেকে। প্রতিবেদন অনুযায়ী, এই ক্যাটাগরিতে বিক্রি ৯ শতাংশ কমে ৭১.৮১ কোটি টাকা হয়েছে। এছাড়া গ্লুকোজ পাউডার সেগমেন্টে ৪ শতাংশ বিক্রি কমে আয় হয়েছে ১৫.৬২ কোটি টাকা।
ইউনিলিভার কনজিউমার কেয়ার জানিয়েছে, মূলত নিট ফিন্যান্স ইনকাম বা আর্থিক আয় কমে যাওয়া এবং গ্রস মার্জিনে কিছুটা টান পড়ার কারণে মুনাফায় এই নেতিবাচক প্রভাব পড়েছে। তবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে খরচ সাশ্রয়ী বিভিন্ন কৌশল নেওয়ায় এই লোকসানের ধাক্কা কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়েছে। মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকা ৫৮ পয়সায়।
২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা গত বছরের ৫২০ শতাংশ ডিভিডেন্ডের তুলনায় বেশ কম। আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ডিভিডেন্ড অনুমোদনের কথা রয়েছে। এদিকে আর্থিক ফলাফল প্রকাশের খবরে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ০.৩২ শতাংশ কমে ২ হাজার ৭০ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার প্রায় ২,০০০ কোটি টাকায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডকে কিনে নেওয়ার পর নাম পরিবর্তন করে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?