ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রিমিয়াম কমলেও মুনাফায় প্রবৃদ্ধি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ বিমা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বিমা প্রিমিয়াম থেকে আয় উল্লেখযোগ্যভাবে কমলেও ব্যবস্থাপনা ব্যয় ব্যাপকভাবে কমিয়ে আনায় কোম্পানিটির নিট মুনাফায় এই ইতিবাচক ধারা দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫৯ কোটি টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের ১ টাকা ৩৬ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়েছে। তবে এই সময়ে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় ১৯ শতাংশ কমে ৭৭.৭২ কোটি টাকায় নেমে এসেছে।
মুনাফা বাড়ার প্রধান কারণ হিসেবে ব্যবস্থাপনা ব্যয় ৪৫ শতাংশ কমিয়ে আনাকে চিহ্নিত করা হয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নন-লাইফ বিমা কোম্পানিগুলোর এজেন্ট কমিশন বাতিল করার ফলে কোম্পানিটির পরিচালনা ব্যয় ১৬.৩৭ কোটি টাকায় নেমে এসেছে। তবে একই সময়ে বিমা দাবির পরিমাণ ৬৪ শতাংশ বেড়ে ১২.১১ কোটি টাকা হয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান বলেন, এজেন্ট কমিশন বাতিলের ফলে ব্যবসার ভলিউম কমে গেছে। এছাড়া বেসরকারি খাতের আমদানি-রপ্তানি কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা বিমা খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি জানান, ২০২৬ সালের প্রথম দুই মাসেই পুরো সাধারণ বিমা খাতে প্রিমিয়াম আয় প্রায় ২২১ কোটি টাকা কমেছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ছোট বিমা কোম্পানি ব্যবসা ধরতে প্রিমিয়ামের হার কমিয়ে দিচ্ছে, যা বাজারে একটি অসম প্রতিযোগিতা তৈরি করছে। বাজার স্থিতিশীল করতে তিনি পুনরায় ‘বাধ্যতামূলক মোটর বিমা’ চালুর পরামর্শ দেন।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য পাইওনিয়ার ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৪ মে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১.১৩ শতাংশ কমে ৬১.৩০ টাকায় লেনদেন শেষ হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?