ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাজিমাত করে শাহজিবাজার পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (ইউথ গ্রুপের একটি প্রতিষ্ঠান) চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মুনাফায় ১৩৮ শতাংশের বিশাল প্রবৃদ্ধি অর্জন করেছে। মূলত কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী অবদানের ফলে কোম্পানিটির এই অভাবনীয় ব্যবসায়িক সাফল্য এসেছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই-মার্চ সময়ে কোম্পানিটির একীভূত নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৮১.৫৩ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়ে ৪ টাকা ৩৭ পয়সা হয়েছে। গত নয় মাসে কোম্পানিটির একীভূত রাজস্ব ১৫ শতাংশ বেড়ে ১,০৫৫ কোটি টাকায় পৌঁছেছে।
কেবল জানুয়ারি-মার্চ প্রান্তিক হিসেবে কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৫৪ শতাংশ বেড়ে ২৪.৭১ কোটি টাকা হয়েছে। এই তিন মাসে রাজস্ব ১৩ শতাংশ বেড়ে ৩৩১.৩১ কোটি টাকা হয়েছে এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩২ পয়সায়।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্ল্যান্ট ফ্যাক্টর বা উৎপাদন দক্ষতা ৫৫ শতাংশ থেকে বেড়ে ৭৭ শতাংশে উন্নীত হওয়ার কারণেই এই বিশাল প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
মূল ব্যবসার পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান ‘মিডল্যান্ড ইস্ট পাওয়ার’ এবং ‘মিডল্যান্ড পাওয়ার কোম্পানি’ থেকে আসা মুনাফা শাহজিবাজার পাওয়ারের নিট মুনাফাকে আরও শক্তিশালী করেছে। এছাড়া তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড’ ব্যবসায়িক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে; ৯ মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব ৬ শতাংশ বেড়ে ৭২১.৩২ কোটি টাকা হয়েছে।
এককভাবে শাহজিবাজার পাওয়ারের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। গত নয় মাসে প্যারেন্ট কোম্পানিটির রাজস্ব ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩.৭১ কোটি টাকা।
সাফল্যের এই খবরে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার দর ২.১২ শতাংশ বেড়ে ৫৩ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)