ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩০.৫১ লক্ষ টাকার মৃত্যু দাবি পরিশোধ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় একজন বীমা গ্রাহকের মৃত্যু দাবি বাবদ ৩০ লক্ষ ৫১ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়ার হোটেল ক্যাসল সোয়াদ-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের বগুড়া জোনাল অফিসের গ্রাহক মরহুম মজনুর রহমানের মৃত্যুতে তাঁর মনোনীত উত্তরসূরি (নমিনী) মোছাঃ আখিয়ারা খাতুনকে এই অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ। চেক বিতরণকালে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তারেক এফসিএ বলেন, “মেঘনা লাইফ সবসময় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বীমা দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, বিগত বছরগুলোতে মেঘনা লাইফ ৪,৪২৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে, যার মধ্যে ১৪,৮২২ জন পলিসি হোল্ডারের নমিনীকে মৃত্যু দাবি প্রদান করা হয়েছে। গ্রাহক ও তাঁদের পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মেঘনা লাইফের মূল লক্ষ্য। অনুষ্ঠানে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার