ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রবাসীরা দেশের ‘অমূল্য সম্পদ’: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তাদের অবদান দেশের উন্নয়নকে আরও গতিশীল করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা জরুরি।
রোববার (১৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি তাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যকে গণতন্ত্রের সূতিকাগার হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে বসবাসরত বাংলাদেশিরা অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রগতিতেও ইতিবাচক প্রভাব রাখছেন।
এ সময় কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
এছাড়া বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়