ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ছুটির দিনেও খোলা থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)দের নিয়ে সম্মেলন আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
আগামী শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) এবং সম্মেলনের দিন মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সুজিত দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়।
পত্রে বলা হয়, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সামগ্রিক কার্যক্রম অবহিত করা এবং সরকারের নির্দেশনা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
সম্মেলনের প্রস্তুতি হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সব শাখা, অধিশাখা, অনুবিভাগ ও দপ্তর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা