ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শেয়ারবাজার উন্নয়নে এডিবির সহায়তায় নতুন পরিকল্পনায় বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অবকাঠামোগত উন্নয়ন, বাজার মূলধন বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে এবার আন্তর্জাতিক সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কারিগরি সহায়তা নিতে যাচ্ছে সংস্থাটি।
এ লক্ষ্যে ‘টেকসই অর্থায়ন ও পুঁজিবাজার উন্নয়ন সাব-প্রোগ্রাম-১’ এর আওতায় এডিবির সহায়তার প্রস্তাব গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বিএসইসি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, এর আগে এডিবির পাঠানো একটি খসড়া সহায়তা স্মারকলিপির ভিত্তিতে চলতি বছরের ১২ জানুয়ারি প্রাথমিক আগ্রহ জানিয়ে ইআরডিতে চিঠি পাঠানো হয়েছিল। সর্বশেষ চিঠিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, আধুনিক ও টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে এডিবির প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ সহায়তা নিতে তারা আগ্রহী।
এ বিষয়ে গত ৯ মার্চ বিএসইসি ও এডিবির প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তার সারসংক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বৈঠকে এডিবি বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচিতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে একটি কার্যকর বন্ড গ্যারান্টি ফান্ড গঠনের জন্য সম্ভাব্য কাঠামো নির্ধারণ, সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করার ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দেয় সংস্থাটি।
এছাড়া, দেশের শেয়ারবাজারকে আরও স্বচ্ছ, শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করে গড়ে তুলতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ।
বিএসইসি জানিয়েছে, দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের জন্য একটি সমন্বিত ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে দেশের জিডিপির তুলনায় শেয়ারবাজারের আকার ১০ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।
এই লক্ষ্য বাস্তবায়নে বড় কোম্পানি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে আনতে কর-সুবিধা ও নীতিগত সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এডিবির কারিগরি সহায়তা বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে কাঠামোগত উন্নয়ন ঘটবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতির প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন