ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধ নিয়ে ফের আলোচনায় বসছে দুই দেশ, প্রভাব পড়েছে শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার সংশ্লিষ্টদের মতে, আবারও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র, যার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল। মাঝে যুদ্ধবিরতির ঘোষণায় ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার। তবে সেই বিরতি প্রত্যাখান হওয়ায় আবারও নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু আবারও দুই দেশের আলোচনার খবরে শেয়ারবাজারে ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪.৯৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬.৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৯টির দর বেড়েছে, ৯০টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৩ কোটি ৬ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪০ কোটি ৩৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৫.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৭.১৪ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)