ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মার্জিন রুলস বাস্তবায়নে অতিরিক্ত সময় চায় ব্রোকাররা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নতুন কার্যকর হওয়া ‘মার্জিন রুলস-২০২৫’ পরিপালনের সময়সীমা আরও তিন মাস বাড়ানোর দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গত মঙ্গলবার (৭ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। আজ রবিবার (১২ এপ্রিল) ডিবিএ’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবিএ জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন বিধিমালার লক্ষ্য হলো বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে বিধিমালায় থাকা শর্তগুলো নির্ধারিত ছয় মাস অর্থাৎ ৩০ এপ্রিলের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা ব্রোকারেজ হাউসগুলোর জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তিনটি গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়নে অতিরিক্ত সময়ের প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।
ডিবিএ’র চিঠিতে উল্লেখ করা হয়, নতুন নীতিমালা অনুযায়ী ব্রোকারেজ হাউসগুলোর অভ্যন্তরীণ কাঠামো সংস্কার, ঝুঁকি মূল্যায়ন এবং বোর্ড সভার অনুমোদনের জন্য আরও সময়ের প্রয়োজন। এছাড়া প্রযুক্তিগত সীমাবদ্ধতা, দক্ষ জনবলের অভাব এবং বিনিয়োগকারীদের মতামত গ্রহণের প্রক্রিয়াটিও এখনো শেষ হয়নি। তড়িঘড়ি করে এই বিধিমালা প্রয়োগ করলে বাজারে অপারেশনাল ত্রুটি বা মার্জিন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, বর্তমানে হাজার হাজার ঋণ হিসাবে বিপুল পরিমাণ ‘অমার্জিনযোগ্য সিকিউরিটিজ’ রয়েছে। নির্ধারিত সময়ে এই বিধি কার্যকর করলে বাজারে জোরপূর্বক বিক্রির (ফোর্সড সেল) চাপ তৈরি হতে পারে, যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে এবং বাজারে তারল্য সংকট ও অস্থিরতা তৈরি করবে। পাশাপাশি চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকটের কারণে বর্তমান বাজারের যে নাজুক অবস্থা, তাতে এই বাড়তি চাপ সামলানো ব্রোকারদের জন্য কঠিন হবে।
এই পরিস্থিতিতে বাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় মার্জিন রুলস বাস্তবায়নের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিবিএ। সংগঠনটির বিশ্বাস, এই বাড়তি সময় পেলে ব্রোকারেজ হাউসগুলো পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নতুন নিয়ম কার্যকর করতে পারবে।
উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট বিএসইসির ৯৬৭তম কমিশন সভায় বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজার সংস্কারের অংশ হিসেবে ‘মার্জিন রুলস-২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)