ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের গভীর আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আদালতের নির্দেশ ও বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে নতুন পর্ষদ প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পাঠানো এক ব্যাখ্যাপত্রে কোম্পানিটি জানিয়েছে, গত পাঁচ বছরে তারা খেলাপি ঋণ থেকে প্রায় ২০০ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক মো. সাগির হোসেন খান জানান, উচ্চ আদালতের নির্দেশনায় আমানতকারীদের স্বার্থ রক্ষায় কাজ চলছে। ইতিমধ্যে আমানতকারীদের প্রায় ১০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে এবং বর্তমানে তৃতীয় ধাপের পাওনা পরিশোধের প্রক্রিয়া চলমান। তবে প্রতিষ্ঠানটিকে পুরোপুরি সচল করতে সরকারের কাছ থেকে প্রায় ৭৫০ কোটি টাকার আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
তদন্তে উঠে এসেছে, সাবেক চার পরিচালকের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ জোরালো করা হয়েছে। পুনর্গঠনের অংশ হিসেবে কোম্পানিটি ব্যয় সংকোচন, ঋণ পুনঃতফসিল এবং সীমিত পরিসরে জামানতভিত্তিক ঋণ বিতরণ শুরু করেছে। বিশেষ করে এসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বকেয়া সকল বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে। তবে আর্থিক চিত্র এখনো চ্যালেঞ্জিং; ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ১৪৯ টাকা ৫০ পয়সা। বর্তমানে 'জেড' ক্যাটাগরিতে থাকা এই কোম্পানিটির ৭১.৯৮ শতাংশ শেয়ারই সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সাবেক পরিচালকদের থেকে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং সরকারি সহায়তা পাওয়া গেলে পিপলস লিজিংয়ের পক্ষে টেকসইভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। তবে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এর অধীনে থাকা ৯টি দুর্বল প্রতিষ্ঠানের তালিকায় নাম থাকায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট