ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় রেকর্ড দাপট
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ আয় ও শক্তিশালী পরিচালন দক্ষতার ওপর ভর করে ২০২৫ সালে মুনাফায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি জানিয়েছে, গত এক বছরে তাদের নিট মুনাফা আগের বছরের তুলনায় ১১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই চমৎকার ব্যবসায়িক সাফল্যের প্রেক্ষাপটে শেয়ারহোল্ডারদের জন্য গত বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬৮ কোটি টাকা, যা ২০২৪ সালে ছিল ১৬৯ কোটি টাকা। মুনাফায় এই বড় উল্লম্ফনের ফলে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৩১ পয়সায় উন্নীত হয়েছে।
আজ (৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর্থিক প্রতিবেদন ও এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে এবং ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
ব্যাংকটি জানিয়েছে, নিট বিনিয়োগ আয় বৃদ্ধি, শেয়ার ও সিকিউরিটিজ খাত থেকে বাড়তি মুনাফা এবং অন্যান্য পরিচালন আয় বেড়ে যাওয়াই এই বিপুল সাফল্যের প্রধান কারণ। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ (প্লেসমেন্ট) থেকেও আয় বেড়েছে, যা প্রতিষ্ঠানের নগদ প্রবাহ শক্তিশালী করেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ২৮ পয়সায়।
বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও শাহজালাল ইসলামী ব্যাংকের এই প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা। এই সফলতার খবরে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির শেয়ার দর ২.২৯ শতাংশ বেড়ে ১৭ টাকা ৯০ পয়সায় স্থির হয়েছে। বর্তমানে ব্যাংকের শেয়ারের ৪৩.০৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৪.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২.৬৭ শতাংশ।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)