ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
শিক্ষা খাতে ৪৩ ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে বড় পরিসরে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। সেই লক্ষ্যেই ৪৩টি খাত চিহ্নিত করে বিভিন্ন মেয়াদের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। পাশাপাশি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এছাড়া স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে সব উপজেলায় মিড-ডে মিল চালু করা হবে। একইসঙ্গে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
আইসিটি খাতে দক্ষতা বাড়াতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেষ পর্যন্ত তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ