ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৬৯ ডলার। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ ইকোনমি ও স্পোর্টস ইকোনমিকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সরকার বহুমুখী কৌশল গ্রহণ করেছে। সংসদে অর্থমন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানো এবং সামাজিক সুরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব কমাতে উৎপাদন, আইটি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি; শিল্পায়ন ও বেসরকারি বিনিয়োগে সহায়তা দিয়ে উৎপাদনমুখী খাতে অর্থপ্রবাহ বাড়ানো।
এছাড়া এসএমই খাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নারী ও যুব উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে, যাতে আয় বাড়ে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, এসব উদ্যোগের অনেকগুলোই চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন রয়েছে এবং বাকিগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সরকারের সমন্বিত পরিকল্পনাগুলো মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বড় অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছাতে কার্যকর ভিত্তি তৈরি করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে