ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আরও ৫ লাখ শেয়ার কিনছেন তালিকাভুক্ত কোম্পানির এমডি
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক টাইলস ও স্যানিটারিওয়্যার উৎপাদক আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের আরও ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএকে একরামুজ্জামান। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মোহাম্মদ ট্রেডিং’-এর মাধ্যমে বর্তমান বাজারমূল্যে এই শেয়ার কেনা হবে। গতকাল রোববার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আরএকে সিরামিকসের শেয়ার সর্বশেষ ২১.৮০ টাকায় লেনদেন হয়েছে। এই বাজারমূল্য অনুযায়ী, প্রস্তাবিত ৫ লাখ শেয়ার কিনতে একরামুজ্জামানের প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে। তিনি আরএকে সিরামিকসের একজন উদ্যোক্তা পরিচালক এবং গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটিতে তার ৩.৯৪ শতাংশ বা ১ কোটি ৬৯ লাখ শেয়ার ছিল। এর আগে গত বছরের অক্টোবরেও তিনি মোহাম্মদ ট্রেডিংয়ের মাধ্যমে কোম্পানিটির ৮৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
২০২৫ সালে আরএকে সিরামিকসের আয় ১০.৫৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৩৩০ কোটি টাকায় দাঁড়ালেও বছর শেষে ৩৯ কোটি ৫৯ লাখ টাকা লোকসান গুনেছে কোম্পানিটি। উৎপাদন খরচ বৃদ্ধি, জুন মাস পর্যন্ত গ্যাস সরবরাহে বিঘ্ন এবং ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয়ের কারণে এই লোকসান হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। তবে জুলাই থেকে নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহ পাওয়ায় উৎপাদন ও বিক্রয় দুই-ই বেড়েছে।
লোকসান সত্ত্বেও গত ৩১ মার্চ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়েছে। এছাড়া এজিএম-এ মোহাম্মদ ট্রেডিংয়ের সাথে পণ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তির অনুমোদনও দিয়েছেন শেয়ারহোল্ডাররা।
ডিএসই ও সিএসই—উভয় শেয়ারবাজার থেকেই বর্তমান বাজারদরে এই শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ডিসক্লোজারে জানানো হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)