ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চমক দেখিয়ে ডিভিডেন্ড ঘোষণা করল প্রাইম ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি ২০২৫ সমাপ্ত বছরে চমৎকার আর্থিক ফলাফল অর্জন করেছে। বছর শেষে ব্যাংকটি ৯১০ কোটি টাকা কনসোলিডেটেড নিট মুনাফা করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ ডিভিদেন্ড ঘোষণা করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গতকাল রবিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ শতাংশ ডিভিডেন্ডের মধ্যে ২৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে। গত ২০২৪ সালে ব্যাংকটি ২০ শতাংশ ডিভিডেন্ড (১৭.৫% ক্যাশ ও ২.৫% স্টক) দিয়েছিল। সেই তুলনায় এবারের ডিভিডেন্ডের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৫ সালে প্রাইম ব্যাংকের নিট মুনাফা আগের বছরের (৭৩২ কোটি টাকা) তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। ফলে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬.৩১ টাকা থেকে বেড়ে ৭.৮৪ টাকায় উন্নীত হয়েছে।
ব্যাংকটির অন্যান্য আর্থিক সূচকও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮.০৭ টাকা। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৮৯০ কোটি টাকায়।
দেশের ব্যাংকিং খাতের মধ্যে প্রাইম ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও (সিএআর) অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে, যার হার বর্তমানে ১৮.০৭ শতাংশ। ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে এবং ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ২৮ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বাজার পর্যবেক্ষকদের মতে, সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রাইম ব্যাংকের এই ধারাবাহিক প্রবৃদ্ধি এবং উচ্চ ডিভিডেন্ড ঘোষণা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক সংকেত। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির শেয়ার ২৯.৪০ টাকায় লেনদেন শেষ হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)