ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মার্চে কমেছে মূল্যস্ফীতি, তবু স্বস্তি নেই শ্রমজীবীদের
নিজস্ব প্রতিবেদক: খাদ্যপণ্যের দাম কিছুটা কমে আসায় দেশে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যেখানে ফেব্রুয়ারিতে এটি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
মূল্যস্ফীতি কমার পেছনে প্রধান কারণ হিসেবে খাদ্যপণ্যের দাম কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। মার্চে এই খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ০১ শতাংশ।
গ্রাম ও শহর—দুই এলাকাতেই মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০২ শতাংশে নেমেছে। যদিও একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।
অন্যদিকে শহরাঞ্চলে মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৮ শতাংশে নেমেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ০৭ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৭ শতাংশ থেকে সামান্য বেড়ে ৮ দশমিক ৬২ শতাংশ হয়েছে।
বিবিএসের তথ্যে আরও দেখা গেছে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার মার্চে বেড়ে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ০৬ শতাংশ।
তবে মূল্যস্ফীতি এখনও মজুরি বৃদ্ধির চেয়ে বেশি হওয়ায় শ্রমজীবী মানুষের প্রকৃত আয় পুরোপুরি বাড়েনি। ফলে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টানা ৫০ মাস ধরে প্রকৃত আয় হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। সে সময় মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ। ফলে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধান ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। বর্তমানে সেই ব্যবধান কমে ০ দশমিক ৬২ শতাংশ পয়েন্টে নেমে এসেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ