ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
আইনি সংস্কার শেষে এবার বড় কোম্পানির দিকে নজর বিএসইসি’র
নিজস্ব প্রতিবেদক: দেশের বড় বড় 'পাবলিক ইন্টারেস্ট' কোম্পানিগুলোকে সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়া সফল করতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের জোরালো সহযোগিতা প্রয়োজন।
শেয়ারবাজার অংশীজনদের সাথে আয়োজিত ষষ্ঠ মাসিক এই সভায় বিএসইসি চেয়ারম্যান জানান, বাজারের আইনি সংস্কারের বড় একটি অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫—এই তিনটি বিধিমালার মাধ্যমে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এছাড়া খুব শীঘ্রই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নতুন নীতিমালাও চূড়ান্ত করা হবে।
সভায় বাজারকে 'ফ্রন্টিয়ার' থেকে 'ইমার্জিং মার্কেটে' উন্নীত করার পরিকল্পনা, ই-কেওয়াইসি বাস্তবায়ন এবং বহুল প্রতিক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পাবলিক ইন্টারেস্ট কোম্পানির তালিকাভুক্তির জন্য সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিএসইসির মুখপাত্র ও পরিচালক মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আলোচনায় আরও উঠে আসে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, সিসিবিএল-এর সক্ষমতা বৃদ্ধি, বাজারে কারসাজি প্রতিরোধ এবং ইনভেস্টর প্রটেকশন ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়গুলো। বিশেষ করে নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের সমাধান করে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোকে বর্তমান কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়।
বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি এই সমন্বয় সভায় সিসিবিএলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালকসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
- স্বামীর ছবি শেয়ার করলেন সিমরিন লুবাবা