ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
যুদ্ধের প্রভাবে স্থিতিশীলতা হারাচ্ছে দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ৫ এপ্রিল ২০২৬: গত এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। এর নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে। সবার মনেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই যুদ্ধের কারণে জ্বালানি খাতে সৃষ্ট অনিশ্চয়তা দেশের শিল্পখাতসহ অন্যান্য সেক্টরেও প্রভাব ফেলছে। এর বাইরেও যায়নি শেয়ারবাজার। ফলে পুঁজিবাজার স্থিতিশীল থাকতে পারছে না।
চলতি সপ্তাহে যুদ্ধপরিস্থিতি আরও অবনতি হয়েছে। এ কারণে সপ্তাহের শুরুতেই উল্লেখযোগ্য হারে সূচক ও লেনদেন কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, যুদ্ধপরিস্থিতি কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আন্তর্জাতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়েছে। এতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে লেনদেনেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১২.২৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৮.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১.১০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৫.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৫.৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫টির দর বেড়েছে, ৩৫৪টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১৪ কোটি টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭টির, কমেছে ১৫৩টির এবং পরিবর্তন হয়নি ১০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৭.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৪.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৩.৩৬ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ: নেপালের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন কবে, কোথায় খেলা
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- অনলাইন ক্লাস ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর