ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ধূমপানবিরোধী সচেতনতা জোরদার করতে কুমিল্লার দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। “ধূমপানকে না বলুন, ধূমপান পরিবার-সমাজ ও রাষ্ট্রের অভিশাপ” স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালন করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ মেডিকেল সেন্টারে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. হানিফ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা মো. শাহআলম। এর আগে ধূমপানবিরোধী বার্তা ছড়িয়ে দিতে প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ৫৫টি লোগোযুক্ত বেলুন আকাশে উড়িয়ে প্রতীকী কর্মসূচি পালন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. তৈয়ব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত, কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান, সোনালি অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, নারায়ণগঞ্জ নৌ বন্দর থানার ওসি সালেহ আহমেদ পাঠান, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সংবাদপত্রের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, কবি খন্দকার আল মামুনসহ বিভিন্ন শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানপ্রধান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দাউদকান্দি শাখায় সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এবং তিতাস শাখায় সভাপতি মোহাম্মদ শাহজামান শুভ, সাধারণ সম্পাদক তাসীন তিহামী ও সাংগঠনিক সম্পাদক মোতালিব হোসাইন দায়িত্ব পান।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ফোরামের সহসভাপতি আলমগীর হোসেন ও প্রচার সম্পাদক আবু তাহের নয়ন, যেখানে ইসলামি সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত