ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন কর্মপরিকল্পনা নিল সরকার
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে দৈনিক প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের কারণে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে এর প্রভাব, পরিস্থিতি মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল এবং অর্থায়ন কৌশল নিয়ে অর্থ বিভাগের প্রণীত কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। বিদ্যুৎ বিভাগের সমন্বিত পরিকল্পনায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা, সারের উৎপাদন, মজুত ও সুষ্ঠু বিতরণ বজায় রাখা এবং শিল্প উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে শিল্প খাতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচার কার্যক্রম চালাবে। পাশাপাশি প্রয়োজনে পর্যাপ্ত সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা নির্ধারণ করা হয়েছে। একই সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালিত হবে, তবে ব্যাংকিং সেবা সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত থাকবে। জরুরি সেবা ছাড়া সব অফিস ভবন, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ