ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারের হাল ধরছেন বিনিয়োগ বিশেষজ্ঞ তানভীর গনি
নিজস্ব প্রতিবেদক: দেশের বিনিয়োগ পরিস্থিতি ও শেয়ারবাজার-এর উন্নয়নে গতি আনতে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তানভীর গনিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ২ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁর এই নতুন পদের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রুলস অব বিজনেস, ১৯৬৯-এর বিধি অনুযায়ী তাকে বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি তাঁর এই কার্যকাল চলাকালীন সরকারের একজন প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা, পদমর্যাদা এবং যাবতীয় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
পেশাগত ক্যারিয়ারে তানভীর গনি বিশ্বব্যাপী একজন দক্ষ বিনিয়োগ বিশ্লেষক হিসেবে সমাদৃত। তিনি হংকং-ভিত্তিক প্রখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান 'টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট'-এর প্রেসিডেন্ট ও অন্যতম সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন।
দীর্ঘদিন ধরে তাঁর এই প্রতিষ্ঠানটি হেজ ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি খাতে গবেষণানির্ভর বিনিয়োগ পরিচালনা করে আসছে। বিশেষ করে এশিয়ার বাজারে পাবলিক ও প্রাইভেট খাতের ক্যাশ প্রবাহ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ব্যবস্থাপনায় তাঁর গভীর অভিজ্ঞতা রয়েছে। চলতি অর্থবছর ও এর পরবর্তী সময়ে বাংলাদেশের বাজারকে বিশ্বমানের করে তুলতে তাঁর এই আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে আশা করা হচ্ছে।
এসউদ্দিন/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)