ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ক্যাটাগরি পরিবর্তন তালিকাভুক্ত কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড-এর ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এই পরিবর্তন আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ঘোষিত ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড প্রদান করায় কোম্পানিটির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।
সাধারণত, সময়মতো ডিভিডেন্ড বিতরণ করতে ব্যর্থ হলে কোনো কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে রাখা হয়। তবে পরবর্তীতে ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণের শর্ত পূরণ করলে সেই কোম্পানি আবার স্বাভাবিক ক্যাটাগরিতে ফিরে আসার সুযোগ পায়।
এরই ধারাবাহিকতায় ন্যাশনাল ফিড মিল লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে, যা বাজার সংশ্লিষ্টদের মতে বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)