ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এক মাসে রেমিট্যান্সে সর্বোচ্চ রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধিতে দেশের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। সদ্যবিদায়ী মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ পৌঁছেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারে, যা স্বাধীনতার পর একক কোনো মাসে সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে রেকর্ডে যুক্ত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, মার্চ মাসে প্রবাসীরা মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার পাঠিয়েছেন, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। একই সময়ে গত বছরের মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, যখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া একই বছরের ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছরের জানুয়ারিতে তৃতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স আসে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৫০ কোটি ৪০ লাখ ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৯০ শতাংশ বেশি, যেখানে আগের অর্থবছরে প্রাপ্তি ছিল ২ হাজার ১২৩ কোটি ৮০ লাখ ডলার।
রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্ত অবস্থানে রাখতে সহায়তা করছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন নীতিগত উদ্যোগ ও নজরদারি জোরদারের কারণে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারা আরও বলেন, প্রবাসী আয়কে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে আনার ওপর গুরুত্ব অব্যাহত রয়েছে, যাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও সুদৃঢ় হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ