ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিকল্প পথ খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে সৃষ্ট তীব্র যানজট নিয়ন্ত্রণে টেকসই সমাধান ও বিকল্প পথ খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাঁর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই তাগিদ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আলোচনার বিষয়ে জানান, রাজধানীর যানজট নিরসনে বিকল্প কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত একটি কার্যকর প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রুমন আরও উল্লেখ করেন, বর্তমানে রাজধানীর একটি স্কুলেই দেখা যায় ১৫০ শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি জড়ো হচ্ছে। এতে দীর্ঘ যানজটে পড়ে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এই সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে বিকল্প ব্যবস্থা খোঁজার পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান।
মন্ত্রণালয়ের সাথে এই বৈঠকের পর প্রধানমন্ত্রী একে একে সাক্ষাৎ দেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে। দিনের শেষভাগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা করেন।ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত