ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। তার পদত্যাগকে ঘিরে আইন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রতিক্রিয়া।
সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে দাখিল করা তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।
আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিষয়টি তদন্তের অনুরোধ জানানো হয়। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যক্রমে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন বলে দাবি করা হয়েছে। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে।
এছাড়া আরেকটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলে অভিযোগে বলা হয়। আবেদনকারীর মতে, এ ধরনের সিদ্ধান্ত ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি।
সব মিলিয়ে বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ ও তার বিরুদ্ধে আনা অভিযোগ ঘিরে বিচার বিভাগে নতুন করে চর্চা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি নিয়ে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় যাচাই-বাছাই হলে প্রকৃত চিত্র উঠে আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট