×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেপ্তার

২০২৬ মার্চ ৩০ ২৩:০৮:৫৫

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বহুল আলোচিত এক মামলায় সাবেক এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে তার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে তার বাসা থেকে তাকে আটক করা হয় এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবেও কাজ করেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে চলমান মামলার আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইএইচপি ‌

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত