ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
গুম হওয়া ইলিয়াস আলীর খোঁজ চাইলেন এমপি লুনা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশনে দীর্ঘদিনের গুমের ঘটনা নিয়ে আবারও সরব হয়েছেন বিএনপি নেতার পরিবার। নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তার স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)।
২০১২ সালে গুম হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এই নেতার খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি।
সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এ দাবি উত্থাপন করেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করা হয়।
তাহসিনা রুশদীর সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইলিয়াস আলীসহ সুমন পারভেজ ও অন্যান্য গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এখনো জানতে পারেননি তাদের স্বজনদের অবস্থান বা পরিণতি কী।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিভিন্নভাবে বিষয়টি তুলে ধরা হলেও এখনো তাদের অবস্থান অজানা রয়ে গেছে।
স্পিকারের মাধ্যমে তিনি ইলিয়াস আলীসহ সব গুম হওয়া ব্যক্তির অবস্থান ও পরিণতি জানার দাবি জানান। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিও তোলেন।
এ সময় তিনি ১৭ বছরে গুম ও খুন হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, গত ১৭ বছরের গুম-খুনের চিত্র রাষ্ট্রপতি যথাযথভাবে তুলে ধরেছেন এবং বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে গুম-খুনের ঘটনা নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- ঢাবিতে ই-মেইল ভেরিফিকেশন প্রশিক্ষণ মঙ্গলবার