ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
‘রাজনৈতিক মামলাগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আবেদন যাচাই-বাছাই শেষে জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ অনুযায়ী আইন মেনে এসব মামলা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, তা অত্যন্ত বিস্তৃত। আমি আশা করি, তিনি ভবিষ্যতে এটি নোটিশ আকারে বা নির্দিষ্ট প্রশ্ন হিসেবে আনবেন। তখন আমি বিস্তারিত লিখিত বক্তব্য ও ব্যাখ্যা দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হবে, তাই সংক্ষেপে কিছু বিষয় তুলে ধরছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়, বিশেষ করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছাত্রদের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত দেশে ব্যাপকভাবে গায়েবি মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা, গুম, খুন ও অপহরণের মতো ঘটনা ঘটেছে। এসব অনিয়ম-অবিচারের সঙ্গে তৎকালীন সরকারের নির্দেশে পুলিশের কিছু সদস্য জড়িত ছিল এটি সবারই জানা।
টাঙ্গাইলের ৪ আগস্টের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে এ বিষয়ে মামলা করা হয়েছে।’
নির্দিষ্ট কোনো মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি সংসদ সদস্যদের আলাদা নোটিশ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘তাহলে আমি সংশ্লিষ্ট মামলার বিস্তারিত অগ্রগতি জানাতে পারব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা কিছু মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এটি আবেদন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে করা হয়েছে, তবে সব মামলা এই প্রক্রিয়ার আওতায় আনা হয়নি।
তিনি স্পষ্ট করে বলেন, হত্যা, অপহরণ, মাদক, অস্ত্র ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধসংক্রান্ত মামলাগুলো প্রত্যাহারের তালিকার বাইরে রাখা হয়েছে।
তিনি জানান, মামলা প্রত্যাহারের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে এবং এসব কমিটির জন্য নির্দিষ্ট টার্মস অব রেফারেন্স নির্ধারণ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে করা সব ধরনের মামলার ক্ষেত্রে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীদের এফআইআর, চার্জশিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে। জেলা কমিটি সেগুলো যাচাই-বাছাই করে সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাবে।’
তিনি আরও জানান, আইনমন্ত্রীর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি এসব সুপারিশ পর্যালোচনা করবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪৯৪ ধারার অধীনে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো নিষ্পত্তির পথে এগোচ্ছি। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড