ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
তৃণমূলের মেধা তুলে আনলেই শক্তিশালী হবে ক্রীড়াঙ্গন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়া খাতকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকেই প্রতিভা খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, মাঠপর্যায়ে লুকিয়ে থাকা মেধাকে যথাযথভাবে তুলে আনতে পারলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিপুল সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের ভেতরে থাকা প্রতিভা যদি সঠিকভাবে লালন ও বিকাশের সুযোগ পায়, তাহলে বিশ্বমঞ্চে দেশের সাফল্য আরও বাড়বে।
তিনি আরও বলেন, আয়োজিত এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে ক্রীড়া খাতের উন্নয়নে সরকার ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
খেলার মাঠের প্রতি খেলোয়াড়দের আবেগের কথা তুলে ধরে তিনি বলেন, যারা মাঠে সময় দেন, তারাই বুঝতে পারেন এর গুরুত্ব কতটা। এ দেশের খেলোয়াড়দের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে পারলে বড় অর্জন সম্ভব।
তৃণমূল পর্যায় থেকেই প্রতিভা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে স্কুল পর্যায়ে এই কার্যক্রম জোরদার করা হলে দেশের ক্রীড়া খাত আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ধারাবাহিক সাফল্য আসবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে