ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার ধাক্কা এবার সরাসরি অনুভূত হচ্ছে বাংলাদেশে। সরবরাহ সংকট ও ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সরকার বিকল্প ও সাশ্রয়ী নানা উদ্যোগ নিয়ে ভাবছে, যার মধ্যে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা কিংবা অফিস সময়সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। তবে এসব পদক্ষেপ এখনও চূড়ান্ত হয়নি।
জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে ইতোমধ্যে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে শিক্ষা খাতেও সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় অফিসগুলোকে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত আগের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। এতে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা এবং প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে বিদ্যুতের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি দপ্তরে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের পরিকল্পনাও রয়েছে, যা নিয়মিত তদারকি করবে।
বিশ্ববাজারে জ্বালানি সংকটের পেছনে অন্যতম কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে দায়ী করা হচ্ছে। এর ফলে তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন তৈরি হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বেড়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।
এ পরিস্থিতিতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে গিয়ে স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি সংগ্রহে বাধ্য হচ্ছে। এতে ব্যয় যেমন বাড়ছে, তেমনি সরবরাহ নিশ্চিত করাও কঠিন হয়ে উঠছে।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক ব্যয়বহুল ফার্নেস অয়েলের ওপর নির্ভরতা বেড়েছে। পাশাপাশি দেশের সীমিত পরিশোধন সক্ষমতার কারণে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যা সামগ্রিকভাবে জ্বালানি খাতে চাপ আরও বাড়িয়ে তুলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- দেশে কমল সোনার দাম, ভরি কত?
- পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
- বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে পাকিস্তান, আবেদন শুরু
- আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড
- সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর এপিএস ফারুককে
- শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল মাউশি
- নতুন বেতন কাঠামো বাস্তবায়নে এল যে সিদ্ধান্ত
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে যা জানাল মাউশি
- উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে ভুয়া বার্তা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ